শার্শায় ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার


বেনাপোল প্রতিনিধি, আলমগীর হোসেন প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ
শার্শায় ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

যশোরের শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মো. আকাশ মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মাঝেরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. আনিসুর রহমান ও এএসআই (নিঃ) মো. জামিনুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আকাশ মিয়ার বসতবাড়ির উঠান থেকে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আকাশ মিয়া ওই এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আব্দুস সাত্তার এবং মাতার নাম মোছা. শেফালী বেগম।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা (মামলা নং-৩৭, তারিখ: ১৮/০৫/২০২৬) রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।