
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সীমা সরকার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৬ মে ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার সংলগ্ন কোটালীপাড়াগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা সরকার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী। আহত মোটরসাইকেল চালক মানিক সরকার তার সৌদি প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে বরিশালের গৌরনদীতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি জোয়ারিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সীমা সরকার মাথা ও মুখে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে চালক মানিক সরকারের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান চালক মো. শামীম শেখকে আটক করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার বাসিন্দা।
নাজমুল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :