
জয়পুরহাট ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২৬–২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
সমিতির গঠনতন্ত্রের ধারা-১৫ অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ১৪ মে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হলেও ১৫ মে প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. আনোয়ারুল হক আনু এবং সাধারণ সম্পাদক পদে এস.এম. শামস মতিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক, অর্থ-সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ অন্যান্য পদেও প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চূড়ান্ত ফলাফল ও সংশ্লিষ্ট কাগজপত্র সমিতির সচিবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নবনির্বাচিত কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :