মানিকগঞ্জ সাবিস মিলনায়তনে শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত


মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, আজহার হোসেন প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
মানিকগঞ্জ সাবিস মিলনায়তনে শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

মানিকগঞ্জ-এর ঐতিহ্যবাহী সাবিস মিলনায়তন-এ অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা। “গুরুকে জানাই প্রণাম” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্মরণ করা হয় ওস্তাদ বিনয়ভূষণ কালীপদ ভৌমিক ও ওস্তাদ পীযুষ কান্তি রায়কে।

শুক্রবার সন্ধ্যায় তবলাতীর্থের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল মানিকগঞ্জ সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) এবং শাস্ত্রীয় সংগীত অনুরাগীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা ও সমন্বয় করেন শ্যামল কর্মকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুন আরা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল হোসেন সিকদার, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, অধ্যাপক ও সাংবাদিক সাইফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

শেষপর্বে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। আয়োজনটি স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে।