যশোর সীমান্তে বিজিবির সফল অভিযান : মাদক ও কোটি টাকার চোরাচালান পণ্যের


বেনাপোল প্রতিনিধি, আলমগীর হোসেন | প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
যশোর সীমান্তে বিজিবির সফল অভিযান : মাদক ও কোটি টাকার চোরাচালান পণ্যের

যশোর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় ২১ বোতল নেশাজাতীয় ESCUF সিরাপ, ৯টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ১ প্যাকেট ফুসকা, ১০৮২টি চকলেট এবং ১৬৭টি বিভিন্ন কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪২ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ কাজে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।স্থানীয় সূত্রগুলো বলছে, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হলে চোরাচালান অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।