সাদিক কায়েম বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ সম্পন্ন হয়। জানা গেছে, সন্ধ্যার পর রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিদের উপস্থিত থাকার কথা জানা গেছে।
আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাকসুর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীরা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি চৌদ্দগ্রাম। তিনি ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে আকদ সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিক কায়েমকে শুভেচ্ছা জানিয়েছেন তার রাজনৈতিক সহকর্মী, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বিভিন্ন মহল থেকেও নবদম্পতির জন্য শুভকামনা জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :