মানিকগঞ্জের সিংগাইরে ব্র্যাক সার্ভিস পয়েন্টের শুভ উদ্বোধন


সিঙ্গাইর প্রতিনিধি, মজিবুর রহমান প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
মানিকগঞ্জের সিংগাইরে ব্র্যাক সার্ভিস পয়েন্টের শুভ উদ্বোধন

সিংগাইর উপজেলার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির আওতাধীন ব্র্যাক সার্ভিস পয়েন্টের শুভ উদ্বোধন কেক কাটার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। গত ১১/০৫/২০২৬বিকাল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকিং ও উন্নয়ন কর্মসূচির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ রফিকুল ইসলাম, সিংগাইর অঞ্চলের সিনিয়র এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম রাব্বানী এবং দাবি মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোরশেদা আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতির প্রতিনিধি আতাউল হক মাস্টার এবং সবজাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ গোলাম রাব্বানী। বক্তারা বলেন, ব্র্যাক শুধু মাইক্রো ফাইন্যান্স নয়, শিক্ষা, আইন সহায়তা, নারী উন্নয়ন ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করছে বলেও তারা উল্লেখ করেন।

প্রধান অতিথি মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ বলেন, বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতেই এই সার্ভিস পয়েন্ট চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্র্যাকের সেবা আরও সহজে পাওয়া যাবে এবং গ্রাহকসংখ্যাও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। শেষে তিনি ব্র্যাক এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।