ছাতিয়ান ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম ঘোষণা


মিরপুর উপজেলা প্রতিনিধি,আশিক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
ছাতিয়ান ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম ঘোষণা

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা আব্দুল গফুর ছাতিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নুরুল ইসলাম-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

তিনি জানান, ছাতিয়ান ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা ও উন্নয়নের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণা শেষে দেওয়া বক্তব্যে আব্দুল গফুর আশাবাদ ব্যক্ত করেন যে, নুরুল ইসলামেরনেতৃত্বে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন ছাতিয়ান ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন তিনি।