
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক শিক্ষা উপমন্ত্রী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক জাতীয় পার্টির প্রেসিডেন্টের অন্যতম সদস্য ও বর্তমান জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম গোলাম সারোয়ার মিলনের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার মানিকগঞ্জে বাদ আসর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ময়নুল ইসলাম খান শান্ত। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।
দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মানিকগঞ্জ দরবার শরীফের খাদেম মুফতি হাফেজ শাজাহান। মোনাজাতে তার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।
উল্লেখ্য, গোলাম সারোয়ার মিলন গত ২৬ এপ্রিল ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার জীবনের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন।
আপনার মতামত লিখুন :