রাজধানীতে হঠাৎ চলন্ত গাড়িতে আগুন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
রাজধানীতে হঠাৎ চলন্ত গাড়িতে আগুন

রাজধানীর ফার্মগেটে হঠাৎ চলন্ত একটি মাইক্রোবাসে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (৬ মে) বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মাইক্রোবাসটির ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এতে আশপাশের লোকজন ভয়ে নিরাপদ দূরত্বে সরে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মাইক্রোবাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।