পটুয়াখালীতে অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
পটুয়াখালীতে অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী সদর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ মে ২০২৬) রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে থানাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পটুয়াখালী পৌরসভার আরামবাগ এলাকার মহিবুল্লাহ রাসেল (৩০) এবং ইটবাড়িয়া এলাকার মেহেদী হাসান সোহেল ওরফে ভাব সোহেল (৩২)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। এ সময় মহিবুল্লাহ রাসেলের কাছ থেকে ৭৫ পিস এবং মেহেদী হাসান সোহেলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।