তালা উপজেলায় জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
তালা উপজেলায় জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল সাতক্ষীরার তালা উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।রবিবার (৩ মে) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. সাইদুর রহমান পলাশ এবং যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলামের স্বাক্ষরে ১১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে মো. জাহিদুল হক লিটনকে আহ্বায়ক এবং মো. মফিজুল গাজীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. শহীদ হোসেন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. তহিদুর রহমান, হারুন অর রশিদ, মোছা. তহমিনা খাতুন, শাহীন সরদার, আব্দুল হালিম, সরোয়ার মোড়ল, অলীদ মোড়ল ও মমিনুর রহমান দায়িত্ব পেয়েছেন।

অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল সাত্তার, জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল, এডিশনাল পিপি অ্যাডভোকেট আকবর আলী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট জুলফিকার আলী শেখসহ অন্যান্য আইনজীবীরা।

এছাড়া সাতক্ষীরা জেলা বাস্তুহারা দলের আহ্বায়ক সাইদুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম এবং তালা উপজেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।