
কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে চৌদ্দগ্রাম বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার, সেন্টার ও দোয়েল চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহ আলম রাজুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সহ-সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক আবির চৌধুরী এবং পৌর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধনসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :