
রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের মিছিল থেকে দলটির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সজীব সর্দার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, কবির, আলী রাজ হুসাইন, স্বপন, সিরাজ, মো. হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।
পুলিশ জানায়, সকালে কলেজ গেট এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করেন।
আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :