নাটোরে ৭১ টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদযাপন


নাটোর প্রতিনিধি,শরিফুল ইসলাম প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
নাটোরে ৭১ টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদযাপন

নাটোরে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কেটে উদযাপন করা হয়েছে। রোববার ২১ জুন সকাল ৯টায় শহরের স্বপ্নকলি স্কুলে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক প্রেসক্লাব সভাপতি দেবাশীষ কুমার সরকার, সনাক নাটোরের সভাপতি অধ্যক্ষ আন্দুর রাজ্জাক, এবং ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও নাটোর ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, বাংলাবাজার পত্রিকার সাংবাদিক মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহাগ, ভোরের চেতনার সাংবাদিক শরিফুল ইসলাম এবং দৈনিক ঢাকা পত্রিকার সাংবাদিক গোলাম গাউসসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। বক্তারা গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার জন্য ৭১ টেলিভিশনের প্রতি শুভকামনা জানান।