
যশোরের শার্শা উপজেলার নাভারন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে রাসেল আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আনোয়ারুল ইসলাম মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরাই তাদের প্রধান লক্ষ্য।
এ সময় প্রেসক্লাবের সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :