ঘাটাইলে সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ


ঘাটাইল ক্রাইম রিপোর্টার, রুবেল মাহমুদ প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
ঘাটাইলে সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গোপিনপুর গ্রামে সরকারি রাস্তা (হালট) দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে রুহুল আমিন ও বাবলু নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধলাপাড়া ইউনিয়নের গোপিনপুর বাজারের পশ্চিম পাশ দিয়ে বিলমুখী একটি সরকারি রাস্তা রয়েছে, যা শত শত মানুষের চলাচলের একমাত্র পথ। অভিযোগ অনুযায়ী, ওই রাস্তার প্রায় ৪ শতক জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে, ফলে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

এ ঘটনায় শওকত আলীসহ স্থানীয় অর্ধশতাধিক গ্রামবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এবং দ্রুত দখল উচ্ছেদের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, স্থানীয় এক ব্যক্তি দাবি করেন, রাস্তার জায়গা দখল করা হলেও বিকল্প চলাচলের পথ রাখা হয়েছে। তবে অভিযুক্ত রুহুল আমিন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।