আমতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক


বরগুনা জেলা প্রতিনিধি, জাকির হোসেন  প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
আমতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

বরগুনার আমতলী উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মো. ফয়সাল মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদর-ই-খুদার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গত ১১ জুন ২০২৬ তারিখে এ অভিযান পরিচালিত হয়। আমতলী থানাধীন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরকলোনি সড়কের বাসন্তী রানী চায়ের দোকান সংলগ্ন মিতু স্টোরের ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটক ফয়সাল মিয়া ওই এলাকার মঞ্জু সরদারের ছেলে বলে জানা গেছে। পরে তার বিরুদ্ধে ১২ জুন ২০২৬ তারিখে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।