
বরগুনা জেলার তালতলী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এক বিশেষ অভিযান চালিয়ে ৩০৩ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে।
আটক ব্যক্তির নাম মোঃ মন্টু খাঁ (৩৬), পিতা মোঃ চান খাঁ, মাতা মোসাঃ রাশেদা বেগম। তিনি বরগুনা জেলার তালতলী থানাধীন ২ নং ছোট বগি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ঠংপাড়া, সাকিনস্থ বাধঘাট এলাকা থেকে গ্রেফতার হন।
তদন্তের পর গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। বরগুনা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :