বিশ্বকাপ ফুটবল ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
বিশ্বকাপ ফুটবল ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার

ফিফা বিশ্বকাপ ফুটবল নেমেছে আর মাত্র এক সপ্তাহ দূরে। এ বিশ্বকাপের উত্তেজনা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল চলছে, জার্সি কেনা থেকে শুরু করে দলের কৌশল, খেলোয়াড় এবং ম্যাচের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা ছড়াচ্ছে সামাজিক মাধ্যম ও বন্ধুবান্ধবের মধ্যে।

এই উৎসবমুখর মুহূর্তে হোয়াটসঅ্যাপও ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে এসেছে চারটি নতুন ফিচার। জনপ্রিয় চ্যাট ও মিডিয়া শেয়ারিং অ্যাপটি ক্রীড়া সামগ্রী নির্মাতা অ্যাডিডাসের সঙ্গে যৌথভাবে এই আপডেটগুলো চালু করেছে।

নতুন ফিচারগুলো হলো—

অ্যানিমেশন বল:
অ্যাডিডাসের তৈরি অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওনডা’-কে ডিজিটাল অভিজ্ঞতার অংশ হিসেবে হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছে। ফুটবল ইমোজি পাঠালে বা ফুটবল রিঅ্যাকশন ব্যবহার করলে স্ক্রিনে বলের অ্যানিমেশন দেখা যাবে।

বিশেষ থিমের স্টিকার প্যাক:
স্টিকার প্যাকের মাধ্যমে গোল উদযাপন, পেনাল্টি মিস, বিতর্কিত সিদ্ধান্ত বা ম্যাচের মুহূর্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে। ভিডিও কলেও যুক্ত হয়েছে ফুটবল-ভিত্তিক ভিজ্যুয়াল ইফেক্ট, যা আলোচনাকে আরও প্রাণবন্ত করে তোলে।

ফুটবল ডিরেক্টরি:
প্রিয় দলের আপডেট, লাইভ স্কোর, ম্যাচ কাউন্টডাউন, হাইলাইটস এবং ম্যাচের আড়াল তথ্য একসঙ্গে পাওয়া যাবে। চ্যানেল অ্যাডমিনরা এখন এই তথ্য সরাসরি স্ট্যাটাস হিসেবেও শেয়ার করতে পারবেন।

খেলার আপডেট:
মেটা এআইয়ের মাধ্যমে ব্যবহারকারীরা পয়েন্ট টেবিল, খেলোয়াড় পরিসংখ্যান এবং কাছাকাছি কোথায় ম্যাচ দেখা যাবে, সে সংক্রান্ত তথ্য দ্রুত জানতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচার যুক্ত হলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট ও কলের গোপনীয়তা আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বকাপকে আরও সামাজিক, ইন্টারঅ্যাকটিভ এবং উপভোগ্য করার দিকেই হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ কাজ করবে।