আসন্ন নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে আলোচনার শীর্ষে একটিই নাম- আলেকজান্ডার


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
আসন্ন নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে আলোচনার শীর্ষে একটিই নাম- আলেকজান্ডার

আসন্ন নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে ‘পৌর পিতা’ পদের জন্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম হিসেবে উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি মো: আলেকজান্ডার।

দীর্ঘদিনের জনসেবা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদানের কারণেই সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি এই আস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​সরেজমিনে ঘুরে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আলেকজান্ডারের স্বচ্ছ ভাবমূর্তি এবং সাধারণ মানুষের প্রতি তাঁর অঙ্গীকার তাঁকে অন্যান্যদের চেয়ে এগিয়ে রাখছে। নির্বাচনী আলোচনায় তিনি বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা অনেকেই আলেকজান্ডারকে এই পদে যোগ্য বলে মনে করছেন।

​নির্বাচন কমিশন দ্রুতই তফশিল ঘোষণা করতে পারে এবং এই পরিস্থিতিতে আলেকজান্ডারের জনপ্রিয়তা স্থানীয় রাজনৈতিক দলগুলোর কাছেও নতুন সমীকরণ তৈরি করছে। এই আলোচনার কেন্দ্রে তাঁর থাকা আসন্ন নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থীতার ঘোষণা না আসলেও, স্থানীয় জনগণের ব্যাপক সমর্থন তাঁকে ‘পৌর পিতা’ হিসেবে দেখার ইঙ্গিত দিচ্ছে।