
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ (১৫) হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
গত শনিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে সরাইল সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে আয়োজিত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিশোর জিহাদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, “জিহাদের মতো আর কোনো নিষ্পাপ শিশু-কিশোর যেন সহিংসতার শিকার না হয়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, গত শুক্রবার রাতে সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর জিহাদ (১৫) নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :