রাজৈরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
রাজৈরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

মাদারীপুরের রাজৈর উপজেলায় নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক, রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজৈর উপজেলায় এ পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়।