পর্যটন করপোরেশনে নতুন চেয়ারম্যান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
পর্যটন করপোরেশনে নতুন চেয়ারম্যান

বাংলাদেশ পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. সামীমুজ্জামান।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করা মো. সামীমুজ্জামানকে প্রেষণে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নতুন দায়িত্বে যোগদানের মাধ্যমে দেশের পর্যটন খাতের উন্নয়ন, পর্যটন অবকাঠামো সম্প্রসারণ এবং বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যট