সজিনার সবুজ বিস্ময়


কালিহাতী প্রতিনিধি, বুলবুল হোসেন প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
সজিনার সবুজ বিস্ময়
সজিনার সবুজ বিস্ময়
মোঃ বুলবুল হোসেন
সজিনা পাতা সবুজ ভোরের,
প্রাণে জাগায় সুর,
প্রকৃতির এই দানটি যেন
অমূল্য এক নূর।
সুপারফুডের স্নিগ্ধ নামে
ছড়ায় সুখের বাণী,
স্বাস্থ্যরথের নীরব সাথি
সবার আপনখানি।
ভিটামিনের রঙিন ছোঁয়ায়
ভরে ওঠে প্রাণ,
শক্তি দিয়ে ক্লান্ত দেহে
জাগায় নতুন গান।
অলৌকিক এই পাতার গুণ
ছড়ায় দেশে দেশে,
প্রকৃতিরই আশীর্বাদ সে
সবুজ ভালোবেসে।
প্রতিটি পাতে লুকিয়ে আছে
জীবনেরই রেশ,
সুস্থতারই সোনার স্বপ্ন
জাগায় অবিরাম শেষ।
সজিনা গাছের পাতায় যেন
 স্রষ্টার মমতা ঝরে,
সবুজ সুখের বার্তাবাহক
হৃদয় জুড়ে ভরে।