মাদারীপুর পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
মাদারীপুর পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নকে লক্ষ্য রেখে মাদারীপুর পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুরে মাদারীপুর পৌরসভার আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদারীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, পৌর সচিব খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাজেট ঘোষণাকে কেন্দ্র করে পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন।