পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ


পঞ্চগড় জেলা প্রতিনিধি, মার্শাদুল ইভেন প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ

পঞ্চগড়ে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্র মানুষের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের ঐচ্ছিক তহবিল হতে হতদরিদ্রদের মধ্যে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলার মোট ১৯ জন হতদরিদ্রের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। অতিথিরা উপকারভোগীদের হাতে এ অর্থ তুলে দেন।