ঢাকায় শিশুসহ ৩ জন ধর্ষণের শিকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
ঢাকায় শিশুসহ ৩ জন ধর্ষণের শিকার

ঢাকার সাভার ও আশুলিয়ায় শিশুসহ তিনজন ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় একজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ জুন) দিবাগত রাতে ঢাকার আশুলিয়ার নইহাটি এলাকায় ১৩ বছরের এক শিশু বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় পশুরাম মনিদাস ও তার স্ত্রী তপসা রানীর সহযোগীতায় ওই শিশুকে হত্যার হুমকি দিয়ে ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অপরদিকে, এ দিন দিবাগত রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সৎ কর্তৃক ১০ বছরের এক মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার সৎ বাবার নাম জহুরুল ইসলাম (২৭) সে পেশায় একজন অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী ওই মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তার সৎ বাবা জহুরুল। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এসে জহুরুল ইসলামকে আটকে করে রাখে। পরে স্থানীয়রা আশুলিয়া থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের ধরেন্ডা কমলাপুরের ঢাল এলাকা থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় এক যুবতীকে (২৪) উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যুবতীর ওপর পাশবিক নির্যাতন (ধর্ষণ) চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী জামালপুর জেলার মেলান্দহ থানার পঞ্চমহলা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, রোববার (২৮ জুন) দিবাগত রাতে আনুমানিক সাড়ে ৯ সময় ধরেন্ডা কমলাপুরের ঢালে ওই যুবতীকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।

মেয়েটির চিৎকারের শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে কমলাপুর বাজারে নিয়ে আসা হয়। খবর পেয়ে সাভার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।