মানিকগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


মানিকগঞ্জ সদর প্রতিনিধি, আজহার হোসেন প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
মানিকগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মানিকগঞ্জ সদর উপজেলার সাতানী গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ।

গত রবিবার দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. সুমনুর রহমানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মানিকগঞ্জ সদর থানার সাতানী গ্রামের একটি নিজস্ব দখলীয় ভবনে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. হাসান ওরফে বাহার (৫০), পিতা: মৃত হাজী মেহের আলী, গ্রাম: সাতানী, ওয়ার্ড নং-০৫, ইউনিয়ন: ভাড়ারিয়া, থানা: মানিকগঞ্জ সদর, জেলা: মানিকগঞ্জ। সুমন সূত্রধর (৩৮), পিতা: মৃত জীবন সূত্রধর, একই গ্রাম ও এলাকাবাসী।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।