
নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য ও একাধিক মামলার আসামি মোঃ মনোয়ার হোসেন ওরফে মিন্টু (৫৫) গ্রেফতার হয়েছেন।
গত মঙ্গলবার (২৪ জুন) বিকেলে পরিচালিত অভিযানে তাকে ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়। গ্রেফতারকৃত মনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ি (রামভদ্র) এলাকার মৃত মোমিন হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন জেলায় দায়ের করা মোট আটটি ডাকাতি মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের চলমান অভিযান আরও বেগবান করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :