তালায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন


সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
তালায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরা জেলার তালা উপজেলা–এ খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলার শিরাশুনী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ওয়াটার জাস্টিস ফান্ড–এর সহযোগিতায় এবং উত্তরণ–এর বাস্তবায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, জলাবদ্ধতা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান সমস্যা। এ ধরনের কার্যক্রম বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের দুর্ভোগ কমবে এবং কৃষি ও পরিবেশের উন্নয়ন ঘটবে।

উত্তরণ-এর পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ অনেকে।

বক্তারা খাল সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান ও জনজীবনের মানোন্নয়ন ঘটবে।

আয়োজকরা জানান, খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে প্রায় ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।