
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তিনি তার পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।
পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করেছেন তিনি। পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর আগস্ট মাসে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পদত্যাগপত্রে তিনি লেখেন, “আমাকে নিয়োগ দেওয়ায়, আমার নাম প্রস্তাব ও সুপারিশকারীদের প্রতি হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নিজেকে সম্মানিত মনে করছি।” তিনি আরও উল্লেখ করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।
তবে বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। বদিউজ্জামান তপাদারের পদত্যাগপত্র গ্রহণ ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
আপনার মতামত লিখুন :