
সোমবার (২২ জুন ২০২৬) লাইট হাউজ বগুড়ার আয়োজনে এবং ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের অর্থায়নে সফল চাষী প্রকল্পের কৃষকদের নিয়ে একটি কমিউনিটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্কশপে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অতিরিক্ত কীটনাশক ব্যবহারের বিকল্প হিসেবে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হয়। কৃষি উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তির উদ্ভাবন কাজে লাগিয়ে ফসল উৎপাদনে আগ্রহ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস এবং মুরাইল উপসহকারী কৃষি কর্মকর্তা মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া আলোচনায় অংশ নেন লাইট হাউজ বগুড়ার সফল চাষী প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ সাদিক আল হায়াত, ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট এ জে ড এম মাহাদি হাসান, কল সেন্টার এক্সিকিউটিভ মোঃ আলমগীর রশিদ, কল সেন্টার ম্যানেজার মোছাঃ সালমা খাতুন এবং ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ আব্দুল আল কাফি।
কাহালু উপজেলার নয়টি ইউনিয়নের সফল চাষী প্রকল্পের নারী ও পুরুষ কৃষক ও ভলান্টিয়াররা ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি চর্চায় আরও আগ্রহী করে তুলবে।
আপনার মতামত লিখুন :