
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব শিরিন সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম এবং বিদ্যুৎসাহী সদস্য (মহিলা) তাপসী ভঞ্জু ও (পুরুষ) সোমনাথ সাহা মনোনীত হন। এছাড়া সদস্য হিসেবে মোঃ মহাসীন উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ আবুল খায়ের, রেখা খাতুন, হাওয়া খাতুন, বিমল চৌধুরী, প্রকাশ দেবনাথ ও মোঃ আব্দুর রহিম দায়িত্ব পান। সভায় উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় শিক্ষকরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ আরও ত্বরান্বিত হবে।
আপনার মতামত লিখুন :