মেসির সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
মেসির সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন

আর্জেন্টিনার নিউকুয়েন শহরে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির নামে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

স্থানীয় শিল্পী আলদো বেরোইসার তৈরি এই বিশাল মূর্তিটি ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে নজর কেড়েছে। এটি ভারতের পূর্ববর্তী ২১ মিটার উচ্চতার মেসি ভাস্কর্যের রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি মূর্তি হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানা গেছে।

মেসির বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে জেতানোর স্মরণে এই বিশেষ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। সেই ঐতিহাসিক পারফরম্যান্সের পর দেশজুড়ে শুরু হওয়া মেসি উন্মাদনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়।

মূর্তিটি শুধু মেসির অসাধারণ ফুটবলীয় কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার অবদানের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ অসংখ্য অর্জনের মাধ্যমে মেসি নিজেকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ফুটবলপ্রেমীদের মতে, এই ভাস্কর্য আর্জেন্টিনায় মেসির প্রতি ভক্তি ও ভালোবাসার এক অনন্য প্রতিচ্ছবি।