
মাদারীপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) গোডাউনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, উপজেলা কৃষি অফিসার দীপ্তি রানী সরকারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর দীর্ঘ সময়েও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। তবে বিএনপি নেতৃত্বাধীন সরকার অল্প সময়ের মধ্যেই জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :