
কুষ্টিয়ায় কৃষি ও পল্লী ঋণ নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও বর্গাচাষিদের মধ্যে এ ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর যুগ্ম পরিচালক মো. ফজলুল করিম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর সহকারী পরিচালক মো. শাহিন হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ইফতেখার আহমেদ, রাজশাহী শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহা. আব্দুল কাদের এবং কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের পোড়াদহ শাখার ব্যবস্থাপক লিয়াকত আলী।
বক্তারা বলেন, কৃষি খাতের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রকৃত কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :