এনায়েতপুরে বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত আলীর ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা


এনায়েতপুর প্রতিনিধি, ইছাহাক হোসেন  প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
এনায়েতপুরে বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত আলীর ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এনায়েতপুর হাট চত্বরে লিয়াকত আলী স্মৃতি পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান মেম্বর এবং সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী শেখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ। এছাড়া বক্তব্য দেন এনায়েতপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, ইউপি সদস্য সোহেল মোল্লা, জেলা ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, লিয়াকত আলী দীর্ঘ ১৮ বছর এনায়েতপুর থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা তার রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে বলেন, দলের ক্রান্তিকালে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইকবাল হোসেন মাষ্টার।