
মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাহাদুপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় ৩ নং বাহাদুপুর ইউনিয়নের বোয়ালিয়া ঈদগাহ মোড় থেকে ধান্যখোলা মাদ্রাসা পর্যন্ত সড়কের দুই পাশে ২০০টি তাল ও নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। কর্মসূচির আয়োজন করেন ৩ নং বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, জেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাফা উদ্দিন খান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন আলম খান, পৌর যুবদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও পরিবেশবান্ধব চিন্তাধারা ধারণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আয়োজকরা জানান, মাসব্যাপী কর্মসূচির আওতায় বাহাদুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :