
নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় মোটরসাইকেল ডাকাতির চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাতে ধাওয়া করে উপজেলা সদরের খট্টেশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা চালায়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করলেও ডাকাত দলের আরও পাঁচজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ সদরের চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :