
সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এবং অপসোনিন ফার্মার সহযোগিতায় শুক্রবার (১৯ জুন) সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা শেখ তানজিম কালাম তমাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোগীদের কার্যকর ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে দন্ত চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ ও বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। এ ধরনের সেমিনার চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন ডা. তাজ মাহার, অপসোনিন ফার্মার প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. সাইদুল আবরার এবং অপসোনিন ফার্মার আরএসএম মো. মাইনুদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক তাজুল ইসলাম, বিজন কুমার সরকার, দীপক কুমার জোয়াদ্দার, রবিউল ইসলামসহ জেলার বিভিন্ন এলাকার দন্ত চিকিৎসক ও বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সদস্যবৃন্দ।
সেমিনারে ডেন্টাল পেইন ম্যানেজমেন্টের আধুনিক পদ্ধতি, চিকিৎসা ব্যবস্থাপনা এবং রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিতকরণে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী চিকিৎসকরা বিষয়ভিত্তিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দিপু। সেমিনারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দন্ত চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :