সিংড়ায় লাইট হাউজ সফল চাষী প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত


শারমিন খাতুন: প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
সিংড়ায় লাইট হাউজ সফল চাষী প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়া উপজেলায় লাইট হাউজ সফল চাষী প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে এক সমন্বয় সভা বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিংড়া কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার, আইসিটি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, শিক্ষা অফিসার, সাংবাদিক, কৃষক ও ভলান্টিয়াররা।

সভায় লাইট হাউজ বগুড়ার সফল চাষী প্রকল্পের প্রতিনিধি মো. মাহাদি হাসান প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে চলমান উদ্যোগসমূহ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন লাইট হাউজ সফল চাষী প্রকল্পের ট্রেনিং অ্যাসোসিয়েট মো. আব্দুল আল কাফি, কল সেন্টার ম্যানেজার মোছা. সালমা খাতুন এবং ট্রেনিং কোঅর্ডিনেটর মেহনাজ পারভীন মালা।

সভায় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও সমন্বিত প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা আরও বৃদ্ধি করা সম্ভব। সফল চাষী প্রকল্প কৃষকদের দক্ষতা উন্নয়ন ও কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনছে বলে তারা মত প্রকাশ করেন।