ডা. জুবাইদা রহমানের জন্মদিন উদযাপনে অনাড়ম্বর আয়োজন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
ডা. জুবাইদা রহমানের জন্মদিন উদযাপনে অনাড়ম্বর আয়োজন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে নানা জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। জন্মদিনের আড়ম্বর পরিহার করে মানুষের সেবা ও কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

এ উপলক্ষে রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ এবং গাছের চারা রোপণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুয়াশা উমায়ুন চৌধুরী এবং সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খানসহ অনেকে।

এছাড়াও যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদ, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহপ্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, সরকারি মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান শিশুদের উদ্দেশে বলেন, ডা. জুবাইদা রহমান নিজ মেধা ও মননে উদ্ভাসিত একজন মহীয়সী নারী। তিনি জন্মদিনের কোনো ধরনের জাঁকজমকপূর্ণ আয়োজন সমর্থন করেন না। বরং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ ও রাষ্ট্র গঠনের কাজে অবদান রাখাকেই তিনি গুরুত্ব দেন।

তিনি বলেন, একটি মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ডা. জুবাইদা রহমান সবসময় কাজ করে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে দেশের কল্যাণে ভূমিকা রাখছেন। পরে ড. আব্দুল মঈন খান কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে নিমগাছের চারা রোপণ করেন। এছাড়া তিনি পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। পরে হাফেজ ও পথশিশুদের মধ্যে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ডা. তানজীন রুবায়াত আফিফ, ডা. মেহেদী হাসান শুভ, ডা. রাসেল হোসেন, ডা. ইকরামুল হাসান সৌরভ, ডা. রিয়াদ মোহাম্মদ, ডা. মাহিদুল হক মাহিন, ডা. জহুরুল ইসলাম, ডা. কাইয়ুম হোসেন লিফাত, ডা. জিহাদুল মোতালেব মার্শাল, ডা. রায়হান আমিন ফাহিম, ডা. শিবাত ইসলাম চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।