চট্টগ্রামে ৯০তম বিএমএ রাষ্ট্রপতি কুচকাওয়াজে সেনাপ্রধান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
চট্টগ্রামে ৯০তম বিএমএ রাষ্ট্রপতি কুচকাওয়াজে সেনাপ্রধান

সুন্দরবন সংলগ্ন শেলা নদীতে মাছের রেণু পোনা ধরতে গিয়ে বন্য কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা বেগম জয়মনি গ্রামের আব্দুল শেখের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকার শেলা নদীর চরে জাল দিয়ে মাছের রেণু পোনা ধরছিলেন সেলিনা বেগম। বিকেল আনুমানিক ৬টার দিকে হঠাৎ নদী থেকে উঠে আসা একটি বন্য কুমির তাকে আক্রমণ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কুমিরটি আক্রমণের পর সেলিনা বেগমকে টেনে নদীর গভীর পানির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে জয়মনি ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা লাঠিসোঁটা ও দেশীয় সরঞ্জাম নিয়ে কুমিরটিকে তাড়ানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

জয়মনি ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্য নান্টু গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর চরে পোনার জাল টানার সময় আকস্মিকভাবে কুমিরের আক্রমণের শিকার হন সেলিনা বেগম। স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সুন্দরবন সংলগ্ন বিভিন্ন নদী ও খালে কুমিরের বিচরণ বেড়ে যাওয়ায় জেলে ও রেণু পোনা সংগ্রহকারীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে কাজ করছেন। এর আগে একই ধরনের ঘটনায় অনেকেই আতঙ্কের মধ্যে নদীতে নামতে বাধ্য হয়েছেন।

সেলিনা বেগমের মৃত্যুর ঘটনায় জয়মনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।