মাদারীপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা
প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
মাদারীপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । গত মঙ্গলবার (১৬ জুন) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার এর সভাপতিত্বে এই সেমিনারে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আবুল হাছনাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-মঈন শিকদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিল্লাত হোসেন, মাদারীপুর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাশেদুজ্জামান,
চ্যানেল এস এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্বসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও আরো অনেকেই ।
আপনার মতামত লিখুন :