দেশের রিজার্ভ আরও বাড়ল 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
দেশের রিজার্ভ আরও বাড়ল 

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৫ হাজার ৮০২ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৭ জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮০২ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ রয়েছে ৩১ হাজার ২৩৯ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ১৬ জুন দেশের মোট রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার। ফলে এক দিনের ব্যবধানে উভয় হিসাব পদ্ধতিতেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সাধারণত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুসারে প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ নির্ধারণ করা হয়। মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়ার পর যে অর্থ অবশিষ্ট থাকে, সেটিই প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।