
মাদারীপুর জেলায় মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় বিভিন্ন পেশাজীবীদের দায়িত্ব ও ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে মাদারীপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রবিউল ইসলাম, পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
আলোচনায় মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক পুনঃএকত্রীকরণে সংশ্লিষ্ট পেশাজীবীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, সমাজকর্মী ও গণমাধ্যমসহ সকলের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।
আয়োজকরা জানান, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এবং সচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের সেমিনার ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :