
নাটোরের লালপুর উপজেলার রাইটার চর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুল প্রামানিক (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের বাসিন্দা ইউনূস প্রামানিকের ছেলে।
মঙ্গলবার (১৬ জুন) পদ্মা নদীর পাড়ে একটি নৌকার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায়। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
আপনার মতামত লিখুন :