
চলমান বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ফিফা র্যাঙ্কিংয়ে আলজেরিয়ার অবস্থান ২৭ নম্বরে। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে র্যাঙ্কিংয়ের শীর্ষে। মেসি, মার্টিনেজ, আলভারেজ, লাউতারো ও ওতামেন্ডিদের নিয়ে কানসাস শহরেই বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টিনা।
নিজেদের পরিচিত পরিবেশে খেলতে নামলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও মাঠে আলজেরিয়াকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন তিনি। বিশ্বকাপের এই ম্যাচ বাংলাদেশ থেকেও সরাসরি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে সম্প্রচার করা হবে ম্যাচটি।
এ ছাড়া অনলাইনেও বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। সাবস্ক্রিপশন সুবিধার মাধ্যমে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে দেখা যাবে খেলা। পাশাপাশি আইস্ক্রিনেও ম্যাচ দেখার সুযোগ রয়েছে।
এ ছাড়া বিভিন্ন ক্রীড়া সম্প্রচার অ্যাপের মাধ্যমেও বিশ্বকাপের ম্যাচ উপভোগ করা যাবে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামা আর্জেন্টিনা তাই প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা স্মরণীয় করতে চাইবে।
আপনার মতামত লিখুন :