মাদারীপুর পৌরসভার ২০২৬- ২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের জন্য নাগরিক মতবিনিময় সভা


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
মাদারীপুর পৌরসভার ২০২৬- ২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের জন্য নাগরিক মতবিনিময় সভা

অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মাদারীপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মাদারীপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, পৌর সচিব খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় অংশগ্রহণকারীরা বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং পৌর ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির বিষয়ে মতামত প্রদান করেন।

আয়োজকরা জানান, নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হবে, যাতে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়।